পুলিশ তুলে নিয়ে গেছে স্বামীকে, তারপর থেকেই নিখোঁজ,থানায় ডাইরি করলেন স্ত্রী। অপরাধ স্বামী বিজেপি করে।

Bangla circle news

সিতাইয়ের শিলদুয়ার থেকে বিজেপি নেতা নিখোঁজ! পুলিশের বিরুদ্ধে, তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর।

সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামের বাসিন্দা ও বিজেপি নেতা সুকুমার বর্মন আজ দুপুর থেকে নিখোঁজ। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত এবং সিতাই বিধানসভা ১নং মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হলে তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনও সন্ধান মেলেনি।


সন্ধ্যা ৬টা নাগাদ সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর স্ত্রী শিবানী বর্মন। থানায় জমা দেওয়া ডায়েরিতে তিনি অভিযোগ করেন, শিলদুয়ার জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় আচমকা একটি পুলিশের গাড়ি তাঁর স্বামীর সামনে দাঁড়ায় এবং পুলিশ তাঁর স্বামীকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে! স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন শিবানী বর্মন।

যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *