Category: দক্ষিণবঙ্গ

  • সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি আর তাতেই ক্ষিপ্ত হল গ্রামবাসীরা কেন জানেন দেখুন বিস্তারিত।

    সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি আর তাতেই ক্ষিপ্ত হল গ্রামবাসীরা কেন জানেন দেখুন বিস্তারিত।

    সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পরল মাটির দোতলা বাড়ির একাংশ, অল্পের জন্য প্রাণে রক্ষা পাশের বাড়ির সদস্যরা সহ ওই পরিবারের পাঁচ সদস্যের।

    রঞ্জিত কুণ্ডু-জয়পুর-বাঁকুড়া

    লাগাতার বৃষ্টির জেরে মাটির দেয়ালের ভিত নড়বড়ে হয়ে ভেঙে পড়ল দীর্ঘদিন ধরে জোড়াজীর্ণ মাটির দোতলা বাড়ির একাংশ, দিনের আলোয় মাটির বাড়ি ভেঙে পড়ায় ছুটে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পরিবারের।
    ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের নামাতা পাড়া দিঘীরপাড় এলাকায়।

    দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ মাটির বাড়ির দেওয়াল, ভেঙে পড়ল পাশের বাড়িতে। আর তাতেই ক্ষিপ্ত হলো এলাকার মানুষ। পাশেই রয়েছে বসত বাড়ি ও রান্নাঘর সেখানেই রান্না করছিলেন আজ সকালে। তখনই হুরুমুরিয়ে ভেঙে পড়ে মাটির দোতলা বাড়ির একাংশ ঝুলে রয়েছে ওই বাড়িরী একাংশ যেকোনো সময় আবারও দুর্ঘটনা ঘটতে পারে আতঙ্কে রয়েছে পাড়া-প্রতিবেশীরা, ওই ভগ্নাবশেষ বাড়ির একাংশ আচময় আজ সকালে ভেঙে পড়ায় কোনক্রমে ছুটে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা পেল পাশের বাড়ির লোক ও ভাঙ্গা দোতলা বাড়ির সদস্যরা।

    তবে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। তারা জানান দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ মাটির বাড়ি, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ভয়টাই পাচ্ছিলেন,তাই বার বার পঞ্চায়েত ও বিডিওকে দরখাস্ত করেছিলেন পাশের বাড়ির লোক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ হঠাৎ ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেন গ্রামবাসীরা।

    তারা জানান বারবার বাড়ি মালিক ও প্রশাসনকে গ্রামের ভিতরে বসত বাড়ির পাশে ভগ্নাবশেষ এই বাড়ি ভেঙে ফেলার কথা বললেও বা প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা করেনি প্রশাসন ও বাড়ি মালিক। এখনো ওই বাড়ির একাংশ ভেঙে পড়ার ভয় রয়েছে তার কারণ ঝুলে রয়েছে মাটির বাড়ির দেয়াল। আবারো দুর্ঘটনা ঘটে যেতে পারে।

    তাই পাশের বাড়ির লোক দাবি করেন আজ যদি বড় দুর্ঘটনা ঘটে যেত যদি গ্রামবাসীদের কারোর প্রাণ হানি ঘটতো তাহলে এর দায় কে নিতো? এমনই প্রশ্ন ছুড়ে দেন গ্রামবাসীরা।

    তবে অবশ্য জড়াজীর্ণ মাটির বাড়িতেই বসবাসকারী দেবপ্রসাদ মুখোপাধ্যায় তিনি জানান, এই বাড়িটি ছয় ভাইয়ের, তাই তারা ভাঙতে পারেনি, ভাঙতে গেলেও বাধা দেয় অন্য ভাইয়েরা।
    তার থেকেও বড় কথা এই বাড়ি ছাড়া তাদের মাথা গোজার কোন আশ্রয় নেই, বারবার প্রশাসনকে বাড়ি পাওয়ার জন্য আবেদন নিবেদন করলেও কোন সুরাহা মেলেনি তাই এই ভগ্নবশেষ বাড়ির মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছেন দেবী বাবু।

    দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বলেন প্রাণের ভয় রয়েছে কিন্তু মাথা গোজার আশ্রয় নেই এখন তারা কোথায় যাবেন, কি করবেন,বাধ্য হয়েই এই ভগ্নাবশেষ বাড়ির দুয়ারেই তাদেরকে থাকতে হবে বলেই জানান তিনি।
    প্রশাসনের কাছে আবেদন করেন ওই ভেঙে পড়া বাড়ি থেকে সরিয়ে নিয়ে গেলে খুব ভালো হয়।

    কি জানাচ্ছেন দেবপ্রসাদ মুখোপাধ্যায় ও গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের।।

  • বাড়ির অমতে দু দুবার পালিয়ে বিয়ে শেষে কি পরিণতি হলো জানেন, মর্মান্তিক ঘটনায় হইচই পড়ে গেল গোটা জয়পুরে।

    বাড়ির অমতে দু দুবার পালিয়ে বিয়ে শেষে কি পরিণতি হলো জানেন, মর্মান্তিক ঘটনায় হইচই পড়ে গেল গোটা জয়পুরে।

    প্রেম করে বিয়ে, মেনে নিতে পারেনি বাড়ির লোক তাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় হৈচৈ পড়ে গেল বাঁকুড়ার জয়পুরে।

    কি হয়েছিল ঘটনা জানেন, শুনলে চমকে যাবেন আপনিও। শুনুন তাহলে,
    দীর্ঘদিন ধরে প্রেম বছর ১৫ নাবালিকা প্রেমিকা মেঘা সাঁতরার সাথে বছর 18 -20 যুবক রকি নন্দীর। কয়েক মাস আগে বাড়ির লোকের অমতে পালিয়ে বিয়েও করে নেয়, মেনে নেয়নি বাড়ির লোক নাবালিকা হওয়ার কারণে মেঘাকে বাড়ি নিয়ে চলে যায় তার বাবা মা। কিছুদিন যেতে না যেতেই আবারো পালিয়া আসেন মেঘা। তারপর করে নেয় বিয়ে, বিবাহ করে ওই প্রেমিক যুবক রকি নন্দীকে । রকি নন্দীর বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের টানা দিঘী গ্রামে। অন্যদিকে মেঘা সাঁতরার বাড়ি হুগলির গোঘাটে। মেয়ে নাবালিকা অবস্থায়, পালিয়ে যাওয়ার ঘটনা এই বারেও মেনে নিতে পারেনি তার বাবা-মা,দ্বারস্থ হন গোঘাট থানার। আর সেই খবর এসে পৌঁছায় নাবালিকা স্বামী-স্ত্রীর কাছে,সাথে সাথেই গ্রাম থেকে পালিয়ে আসে জয়পুরে। আর জয়পুরে এসে আত্মহত্যা করার চেষ্টা করে জয়পুর থানা এলাকায়।

    সাথে সাথে খবর পেয়ে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করে, কিন্তু দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। খবর দেয়া হয় দুই পরিবারের বাড়ির লোককে।

    আর এই ঘটনায় সকাল থেকে এলাকায় জানাজানি হতেই হলুস-তুলুস পড়ে যায় এলাকায়, ছুটে যান জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানেই ভিড় জমান এলাকার মানুষ।।

  • আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কয়েক বছরের সমস্যা কয়েক ঘন্টায় সমাধান গ্রামে। কোন গ্রামে কি সমস্যা ছিল কিভাবে সমাধান হল দেখুন তাহলে বিস্তারিত।

    আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কয়েক বছরের সমস্যা কয়েক ঘন্টায় সমাধান গ্রামে। কোন গ্রামে কি সমস্যা ছিল কিভাবে সমাধান হল দেখুন তাহলে বিস্তারিত।

    আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, আর সেই কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলিয়া গ্রামে।


    রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনার পরেই শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় ১১০০ ক্যাম্প শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসুচী।
    বাঁকুড়ার জয়পুরে বেলিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ছবি।। সেখানে গ্রামের সকল গ্রামবাসীদের কে নিয়ে সমাধানের পথ খুঁজতে আলোচনায় বসেছেন প্রশাসন ও গ্রামবাসীরা।

    কোন গ্রামের কি সমস্যা রয়েছে, বিশেষ করে কি কাজ হলে ভালো হবে গ্রামবাসীদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা উঠে আসছে সেখানে।
    বহু বছরের সমস্যার সমাধান হবে কয়েক ঘন্টায়,এবার আশাবাদী গ্রামবাসীরা।


    আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শুভ উদ্বোধন করলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার, জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জয়েন বিডিও শুভজিৎ শিকারি, জয়পুর থানার ওসি কৌশিক হাজরা, জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল, জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি।

    বন ও ভূমি কর্মাধ্যক্ষ দিলীপ খাঁ, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ জাকির খান ও জেলা পরিষদের সদস্য মাম্পি দে ও জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি সহ রাজ্য সহ-সভাপতি শুভাশিস বটব্যাল সহ একাধিক কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার চলুন শোনাবো আপনাদের।।

  • কি অবস্থা বিষ্ণুপুর হসপিটালের অপারেশন থিয়েটারের যন্তাংশ চুরি করে পালিয়ে গেল চোর আবার গ্রেফতার ও হয়ে গেল সোনারপুর থেকে, কবে এমন এই ঘটনা ঘটেছে জানেন,দেখুন তাহলে বিস্তারিত।

    কি অবস্থা বিষ্ণুপুর হসপিটালের অপারেশন থিয়েটারের যন্তাংশ চুরি করে পালিয়ে গেল চোর আবার গ্রেফতার ও হয়ে গেল সোনারপুর থেকে, কবে এমন এই ঘটনা ঘটেছে জানেন,দেখুন তাহলে বিস্তারিত।

    টেকনিসিয়ান সেজে একের পর এক হাসপাতাল থেকে মহামূল্যবান মেডিক্যাল যন্ত্রাংশ চুরি করে পুলিশের জালে সোনাপুরের যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার চুরি যাওয়া সামগ্রী।

    টেকনিসিয়ান ছদ্ম বেশে একের পর এক হাসপাতালে ঢুকে মেডিক্যালের মূল্যবান যন্ত্রাংশ চুরি। শেষমেশ পুলিশের জালে সোনারপুরের যুবক। বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালের লেপ্রোস্কোপির যন্ত্রাংশ চুরির ঘটনার তদন্ত নেমে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেফতার করল সোনাপুরের যুবক সমীর মন্ডল কে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে চুরি যাওয়া সামগ্রী। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা বিষ্ণুপুর পুলিশের।

    এপ্রিল মাসে বিষ্ণুপুর হাসপাতালের অপারেশন রুম থেকে চুরি যায় লেপ্রোস্কোপির যন্ত্রাংশ। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন দিক খতিয়ে দেখে বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে বুধবার রাতে সোনারপুর থানা এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে সমীর মণ্ডল নামে একযুবক। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে এমন মেডিক্যালের প্রচুর যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিষ্ণুপুর হাসপাতাল, ঝাড়্গ্রাম, ডোমকল, কান্দি, কাটোয়া এমন বিভিন্ন হাসপাতাল থেকে লেপ্রোস্কোপির বিভিন্ন যন্ত্রংশ সে চুরি করেছিল।

    টেকনিসিয়ান পরিচয়ে একের পর এক হাসপাতালে ঢুকে এই চুরির ঘটনা সে ঘটায়। বুধবার রাতে পুলিশি অভিযানে সোনারপুরের চৌহাটি থেকে গ্রেফতার করা হয় সমীর মণ্ডল নামে এক যুবককে। পুলিশ জানিয়েছে মূলত লেপ্রোস্কোপির যন্ত্রাংশ চুরি সেগুলি বিক্রি করায় মূল ব্যবসা সমীরের। ধৃতকে বৃহঃস্পতিবার হাজির করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছে পুলিশ। ধৃতকে নিজেদেত হেফাজতে নিয়ে এই কান্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাবে পুলিশ।

    এই চুরির কান্ডে কোন পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।।

  • একই ছবি? বাঁশের ঝোলায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে রোগীকে। কোথায় এমন ঘটনা ঘটলো দেখুন বিস্তারিত।

    একই ছবি? বাঁশের ঝোলায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে রোগীকে। কোথায় এমন ঘটনা ঘটলো দেখুন বিস্তারিত।

    দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জেরে গ্রামে ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স তাই বাধ্য হয়ে বাঁশের ঝোলা বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে।

    মাত্র ৩ কিলোমিটার রাস্তা, সেই রাস্তাই দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম সমস্যায় ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম সহ ধানসাতড়া,ইলামবাজার,মল্লিকডিহি, নয়দা,জনড়া গ্রামের মানুষ।

    পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গ্রামে অ্যাম্বুল্যান্স কিম্বা ছোটো গাড়ি ঢুকতে চায়না। ফলে সেই সময় গ্রামের মানুষের ডুলিই ভরসা। খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলার পর অপেক্ষমান ছোটো গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছাতে হয়।

     গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ইন্দপুরের নয়াদা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। যা পরিস্থিতি তাতে এই রাস্তা দিয়ে যানচলাচল তো দূরঅস্ত হেঁটেই যাতায়াত করা যায়। 
    
    
    শুধু বেলডাঙ্গা নয়, এই রাস্তার উপর নির্ভরশীল ইলামবাজার, মল্লিকডিহি, ধানসাতড়া, জনড়া সহ একাধিক গ্রামের মানুষ। ফলে সকলকেই দূর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার প্রশাসনকে সমস্যা সমাধানের আবেদনের পরেও কোন কাজ হ্ইনি বলে অভিযোগ।
  • চাষের মরশুমে রাসায়নিক সারের রমরমা কালো বাজারীর অভিযোগে আচমকায় জয়পুরের একাধিক দোকানে হানা, সভাধিপতির।

    চাষের মরশুমে রাসায়নিক সারের রমরমা কালো বাজারীর অভিযোগে আচমকায় জয়পুরের একাধিক দোকানে হানা, সভাধিপতির।

    চাষের মরসুমে সারের কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখতে সারের দোকানে হানা জেলা সভাধিপতি। প্রমান মিললে সার ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি সভাধিপতির।

    চাষের মরসুমে সারের কালোবাজারীর অভিযোগ সামনে আসে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার একাধিক ব্লকে সারের দোকানদারের বিরুদ্ধে এমন অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ সামনে আসছে। বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক সারের দোকানে হানা দেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। তার সাথে ছিলেন কৃষি ও প্রশাসনিক আধিকারিকরা। সারের দোকানে আচমকা হানা দিয়ে খতিয়ে দেখলেন দোকানের রেজিস্ট্রার ও স্টক।

    রাসায়নিক সারের দাম প্যাকেটের দামের থেকে কোনভাবেই বেশী নেওয়া যাবে না সারের ব্যবসায়ীকে কড়া বার্তা দিলেন সভাধিপতি। পাশাপাশি সারের দোকানদার কে সতর্ক করে জানান বেশী দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে৷ সারের দোকানদারের দোকানে ভিসিট করার আগে এলাকার চাষীদের কাছেও খোজ নেন সেখানে চাষীরাও জানান এম আর পি থেকে ২০০ থেকে ৩০০ টাকা বেশী নেওয়া হচ্ছে সারের দাম। চাষীদের সতর্ক করে দেন সভাধিপতি, সারের দাম বেশী নিলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই দোকানদারের বিরুদ্ধে।

    চাষীদের অভিযোগ কিছু কিছু ব্যবসায়ী রসিদ ছাড়া জোর করে দামের থেকে অতিরিক্ত দাম নিচ্ছে। প্রতি বছর এক শ্রেনীর সার ব্যবসায়ী আমন ধানের মরসুমে চাষীদের চড়া দামে সার বিক্রি করেন। অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে পদেক্ষেপ নেওয়া হয়। কিন্তু সারের কালোবাজারী আটকানো যাচ্ছে না। এক শ্রেনীর ব্যবসায়ী তারা এই মরসুমগুলোকে কাজে লাগিয়ে কালবাজারী করে মোটা টাকা উপার্জন করেন।

    সেই কালাবাজারী ঠেকাতে জয়পুর ব্লকের একাধিক এবার সারের দোকানে আচমকা হানা দিয়ে কড়া বার্তা দিলেন সভাধিপতি।

  • বাঁকুড়ায় ওভারলোড বালির গাড়িতে রমরমা ব্যবসা, অভিযানে সভাধিপতি অনুসূয়া রায়।

    বাঁকুড়ায় ওভারলোড বালির গাড়িতে রমরমা ব্যবসা, অভিযানে সভাধিপতি অনুসূয়া রায়।

    সারের কালোবাজারি অভিযোগ খতিয়ে দেখতে বেরিয়ে, রাস্তায় ওভারলোডিং বালি গাড়ি দেখে একেবারেই সিঙ্গম মুডে জেলা সভাধিপতি।

    নিজের হাতে ধরলে ওভারলোডিং বালি বজায় লরি, প্রশাসনের আধিকারিকদের ডেকে দিলেন ধমক।
    গতকাল বীরভূমে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসলো বাঁকুড়া জেলা প্রশাসন।


    আচমকায় আজ বাঁকুড়ার জয়পুর ব্লকে হেতিয়া এলাকায় সারের কালোবাজারি অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে আসার পথে ওভার লোডিং বালি বোঝায় লরি রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে বেজায় চটলেন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসূয়া রায়।

    বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউৎখন্ড পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হেতিয়া পর্যন্ত রাস্তার উপর কুন্দপুষ্করিনী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোড বালির গাড়ি ঘিরে উঠেছে বিতর্ক। এই দৃশ্য দেখে মঙ্গলবার নিজে অভিযান চালালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তিনি পৌঁছান ঘটনাস্থলে। উপস্থিত ছিলেন স্থানীয় থানার ওসি এবং বিএলএলআরও।

    সভাধিপতির প্রশ্ন, “গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন, গ্রামীণ রাস্তায় ভারী ওভারলোড গাড়ির চলাচল বন্ধ করতে। তার পরেও কেন চলছে এই ধরনের বালি পরিবহণ ?” সভাধিপতির অভিযোগ, বালির স্টক থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বালি গাড়ি ওজন হয়। এই ৩ কিলোমিটার রাস্তা ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা বেহাল হচ্ছে। ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বালি খালি করে বিনা চালানে বিক্রিরও অভিযোগ উঠে আসছে।

    এদিকে স্থানীয় গ্রামবাসীরাও ক্ষোভ উগরে দিয়ে জানান, স্কুল চলাকালীন সময়ে এই বিশাল আকৃতির বালি গাড়ির যাতায়াতে ছাত্রছাত্রীদের রাস্তা পার হতে সমস্যা হয়। কাদা ও গর্তে ভর্তি রাস্তার বেহাল অবস্থার জন্য এই ওভারলোড গাড়িকেই দায়ী করছেন তারা।

    যদিও বিএলএলআরও সাফ জানিয়ে দেন, এই বিষয়গুলি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পঞ্চায়েতের।

    অন্যদিকে, বিজেপির কটাক্ষ সভাধিপতি অনুসূয়া রায় এই ব্যবসা থেকে আর্থিক ভাগ পাচ্ছেন না বলেই হয়তো এবার অভিযান চালাতে বাধ্য হয়েছেন।

    এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক কার্যকারিতা ও স্থানীয় স্বার্থের সংঘাত নিয়ে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী।

  • গাফিলতি কার,চাষ করে বাড়ি ফেরার পথে দিতে হল প্রাণ,পাবে কি সাহায্য।কান্নায় বুক ভাসাচ্ছেন চাষী,কি হয়েছে জানেন দেখুন বিস্তারিত।

    গাফিলতি কার,চাষ করে বাড়ি ফেরার পথে দিতে হল প্রাণ,পাবে কি সাহায্য।কান্নায় বুক ভাসাচ্ছেন চাষী,কি হয়েছে জানেন দেখুন বিস্তারিত।

    মাঠে চাষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় ইলেকট্রিক তারে শক লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার জয়পুর দিগপার গ্রামে,

    প্রাণ হারালো একচাষির হালের গরু, চাষের সময় হালের হেলে গরু হারিয়ে কান্নাই বুক ভাষাচ্ছেন চাষী।
    এখন চলছে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির মাঝেই শুরু হয়েছে চাষ, মাঠের ধারে ও মাঠের মাঝে রয়েছে একাধিক ইলেকট্রিক এর খুঁটি আর সেই খুঁটি ছুটেই ঘটে গেল বিপদ প্রাণ হারালো এক গরু।
    জানা যায় ডিগপার গ্রামে মাঠের ধারে 440 ইলেকট্রিক পিলারে বডি হয়ে যায়, সেই সময় মাঠ থেকে চাষ করে ফিরছিলেন দিঘিপাড়ের চাষী অভিজিৎ মাঝি ও তার বাবা।
    সেই সময় রাস্তার ধারে ইলেকট্রিক পিলারে দুটি গরুর একটি রাস্তা দিয়ে যাবার সময় গরুর গায়ে ইলেকট্রিক পিলারে ঠেকে যায়। আর তাতেই ঘটে যায় অঘটন। সাথে সাথেই গ্রামে থাকা ট্রান্সফরমারের জাম্পার নামাতে ছুটে যান, নামিয়ে দেয়া হয় জাম্পার আর জাম্পার নামিয়ে প্রাণ রক্ষা করতে পারল না গৃহপালিত গরুর, ততক্ষণে সব শেষ। প্রাণ হারায় চাসীর হালের এক হেলে গরু।


    গরু হারিয়ে ক্ষিপ্ত হয়ে যায় চাষী, ইলেকট্রিক ট্রান্সফরমারের মেন গেং নামি দেয়ার পরেও শখ লাগে পিলারে, বডি হয়ে থাকে এলাকায়, ফোন করা হয় ইলেকট্রিক দপ্তরে, খবর পেয়ে ইলেকট্রিক দপ্তর সাথে সাথেই ওই এলাকার কানেকশন বন্ধ করে দেয় ময়নাপুর এলাকার। ইলেকট্রিক দপ্তরের কর্মীরা ছুটে যান এলাকায়, তারা এলাকায় পৌঁছাতেই কর্মীদের শুনতে হয় কটু কথা, তার কারণ গ্রামবাসীরা করেছিলেন ইলেকট্রিক দপ্তরে ফোন কিন্তু দপ্তর থেকে কোন ফোন রিসিভ করা হয়নি তাই একরাশ ক্ষোভ শুনতে হল ইলেকট্রিক দপ্তরে কর্মীদের। ইলেকট্রিক দপ্তরের গাফিলতির অভিযোগ করেন গরু হারা পরিবারের লোকজন ও এলাকার মানুষ ।


    ইলেকট্রিক তারে সক লেগে গরু মৃত্যুর ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করা হয় ওই এলাকায় মাইকিং প্রচার।
    সেখানে জানানো হয় বৃষ্টির সময় ইলেকট্রিক পিলারের কেউ হাত দেবেন না শোনানো হয় একাধিক সতর্কবাণী দেখুন সেই ছবি।।

    কি জানাচ্ছেন গরু হারানো চাষির ছেলে বছর ৩৫ এর যুবক অভিজিৎ মাঝি

  • মাত্র এক বছরেই ধসে পড়ল দ্বারকেশ্বর বোল্ডার পাথরের বাঁধ, ভাঙন আতংকে জয়পুরের একাধিক গ্রাম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটলেন জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

    মাত্র এক বছরেই ধসে পড়ল দ্বারকেশ্বর বোল্ডার পাথরের বাঁধ, ভাঙন আতংকে জয়পুরের একাধিক গ্রাম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটলেন জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

    মাত্র এক বছরেই ধসে পড়ল দ্বারকেশ্বর বোল্ডার পাথরের বাঁধ, ভাঙন আতংকে জয়পুরের একাধিক গ্রাম।

    দ্বারকেশ্বর নদের পাড়ে ভাঙন জুড়ে আতংক একাধিক গ্রামের মানুষ। বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনী, বেলিয়া, ডাঙরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের আতংক দ্বারকেশ্বর নদের ভাঙন নিয়ে। একবছর আগে খিরাইবনী এলাকায় নদের পাড়ের  বাধানোর কাজ হলেও সেই কাজের গাফিলতির জেরেই নতুন করে ভাঙন তৈরি হয়েছে দাবি এলাকার মানুষের। প্রায় ১০০ মিটার জুড়ে ধসে পড়ছে পাড়ের মাটি প্রশাসন পদক্ষেপ না নিলে নদের জলে তলিয়ে যাবে একাধিক গ্রাম দাবি এলাকাবাসীর। 

    নদের পাড়ে বাস চিন্তা বারো মাস। বছরের পর বছর ধরে সেই চিন্তা গ্রাস করেছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনী, গেলিয়া ডাঙরপাড়া সহ একাধিক গ্রামের মানুষের। তবে সেই চিন্তা থেকে মুক্ত করতে গত ১ বছর আগে সেচ দফতরের উদ্যোগে নদের পাড়ের ভাঙন রোধের কাজ শুরু হয়। কাজের শুরুতেই কাজের গুনমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকার মানুষ।

    নদের পাড়ের একটা অংশ নিয়ে গ্রামের মানুষ বার বার দাবি জানিয়েছিল সঠিক ভাবে কাজ করার। এমনকি সংশ্লিষ্ট দফতরকেও জানানো হয়েছিল কিন্তু গ্রামের মানুষের কথার গুরুত্ব দেয়নি কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। কাজের গুনমান ঠিক না করার জেরে ফের খিরাইবনী গ্রাম সংলগ্ন এলাকায় দ্বারকেশ্বর নদের পাড়ে ১০০ মিটার জুড়ে পাড়ে ফাটল ও ধসতে শুরু করেছে মাটি। যেহারে বৃষ্টি বাড়ছে তাতে দ্বারকেশ্বর নদের জল বাড়লে ওই ১০০ মিটার জুড়ে নদের জল হুহু করে প্লাবিত করবে একাধিক গ্রাম।  গ্রামের মানুষের দাবি ঠিকাদার সংস্থার গাফিলতি ও কাজের গুনমান ঠিক না করায় এই সমস্যা তৈরি হয়েছে।আবার নতুন করে গ্রামের মানুষকে আতংকিত করে তুলেছে। দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার দাবি তুলেছেন এলাকার মানুষ। খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জয়পুর ব্লক প্রশাসন।

    ওয়াক থ্রু পিটুসি

    বাইট প্রশান্ত শীট ( গ্রামবাসী)

    বাইট নিমাই নন্দী ( গ্রামবাসী)

  • বজ্রপাতের জেরে ভয়ংকর পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বাঁকুড়া জেলা,দুপুরের বজ্রপাতে মৃতের সংখ্যা নয় নয় করে বেড়ে হল ৯

    বজ্রপাতের জেরে ভয়ংকর পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বাঁকুড়া জেলা,দুপুরের বজ্রপাতে মৃতের সংখ্যা নয় নয় করে বেড়ে হল ৯

    বজ্রপাতের জেরে ভয়ংকর পরিস্থিতি বাঁকুড়ার। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত বাঁকুড়া জেলা,দুপুরের বজ্রপাতে মৃতের সংখ্যা নয় নয় করে বেড়ে দাঁড়ালো ৯।

    একদিকে চলছে প্রবল বৃষ্টি সাথে ঝোরো হাওয়া অন্যদিকে লাগাতার বজ্রপাত ঘনী আছে কালো মেঘ, আচমকায় ঘনিয়ে আসে অন্ধকার। আর তারপরই শুরু প্রকৃতির তাণ্ডব। আর সেই তান্ডবের মাঝে পড়ে প্রাণ দিল ৯জন ।


    এখন মাঠে চলছে ধান রোয়ার কাজ, তার উপর কালো মেঘ সাথে ঝেপে বৃষ্টি তার সাথে প্রবল বেগে বইছে হাওয়া। প্রকৃতির রূপ দেখে ভয়ংকর ভাবে কাঁপছিল বাঁকুড়ার মানুষ এই বুঝি কোন বিপদ ঘনিয়ে এল। আর সেই আশঙ্কায় সত্যি হলো এলাকাবাসীদের।
    লাগাতার বজ্রপাতের জেরে প্রাণ গেল জেলার ৯জনের।
    একই প্রবল বৃষ্টি তার উপর চলছে ধান রোপন, আর ধান রোপোন করতে গিয়ে বজ্রাঘাতে ঝরে গেল প্রাণ, কেউ আবার মাঠে গৃহপালিত পশু চরাতে গিয়ে প্রাণ দিল বজ্রাঘাতে।


    দুপুরের কালো মেঘ দেখে অনেকেই ছিলেন গৃহবন্দী, অনেকে আবার পেটের দায়ে বাড়ির বাইরে। করছিলেন অনেকেই লেবারের কাজ। বাড়ি থেকে বের হলেও বিপদ, আর না বেরোলেও বিপদ, আর পেটের দায়ে কাজে বেরিয়ে ঘটে গেল আরও বেশি বিপদ, বজ্রাঘাতে প্রাণ গেল বাঁকুড়া জেলার নয় জনের।কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের ও ইন্দাস ওন্দা ব্লক সহ ৯ জন পুরুষ ও মহিলার মৃত্যু হল বজ্রপাতে, আহত হয়েছে আরো অনেকে মানুষ।

    জেলায় সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি সাথে ঝোরো হাওয়া ও লাগাতার বজ্রপাত। আর সেই বজ্রপাতে প্রাণ গেল কোতুলপুর ব্লকের একজনের আহত আরো এক। মৃত ব্যক্তির নাম আসিয়া মোল্লা, আহত ও মৃত সহ দুজনেরই বাড়ি কোতুলপুর ব্লকের খিরি গ্রামে। আচমকায় বাজ পড়ে লুটিয়ে পড়ে দুজন তড়িঘড়ি স্থানীয় মানুষজন উদ্ধার করে নিয়ে যায় কোতুলপুর গ্রামীণ হাসপাতাল সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। কোতুলপুরের ঘটনার খবর আসতে না আসতেই আবার অঘট, আবারো বাজ পড়ে মৃত্যু হল পাত্রসায়ের ব্লকের কাঁটাবন গ্রামের বছর ২০যুবক জীবন ঘোষের।

    এরপর খবর আসে জয়পুর ব্লক থেকে,জয়পুর ব্লকে মৃত্যু হল জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের খোরকাসুলি গ্রামের যুবক উত্তম ভূঁইয়া বয়স ৩৫।
    সেই ঘটনার খবর হতে না হতেই আবার খবর আসে,ইন্দাস থানার বাঙালচক গ্রামের এলাকা থেকে সেখানেও একজনের মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম ইসমাইল মন্ডল বয়স পঞ্চান্ন, তার সাথে আহত হন আরো এক মহিলা সহ মোট দুজন। এরপরই খবর আসে
    ওন্দা ব্লক থেকে প্রথমে খবর আছে একজনের মৃত্যু হয়েছে। তারপরেই একের পর এক ওন্দা ব্লক থেকে মৃত্যুর খবর জানা যায়, প্রথমে মৃত্যুর খবর জনা যায় নারায়ণ সাওয়ার নামে এক ব্যক্তির ওনার বাড়ি ওন্দা থানার কামারকাটা গ্রামে।

    এরপর খবর আসে ওন্দা থানার কল্যাণী এলাকার রামকৃষ্ণপুর গ্রাম থেকে সেখানেও মৃত্যু হয়েছে একজন মহিলা মিতা ঐ মহিলার নাম তিলকা মাল বয়স ৪৯। এই খবরের পরেই আবারও খবর জানা যায় ওন্দা থানার ভাদুল ডাঙ্গা গ্রামের জবা বাউরির বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তার বয়স মাত্র ৩০ বছর এক গৃহবধূ বলেই খবর, তারপর আরো এক মহিলার মৃত্যুর খবর জানতে পারা যায় উনার বাড়ি ওন্দা থানার ছাগুলিয়া গ্রামে ওখানেও মৃত্যু হয়েছে এক মহিলার, বজ্রাঘাতে মৃত মহিলার নাম জবা বাউরী, বয়স ৪৫ বছর বলেই খবর।

    আর এই খবরের পরেই খবর আসে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের কুলিয়ারা অঞ্চলের বৈকন্ঠপুর থেকে, সেখানে এক বৃদ্ধ নদীর ধারে গরু আনতে গিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় মদন বাগদির তার বয়স আনুমানিক ৭০ বছর।

    এরপর খবর পাওয়া যায় সোনামুখীর ভাগলুই ফেরিঘাটে সেখানেও নাকি ভয়ঙ্কর বজ্রপাত হয় সেই বজ্রপাতের জেরে ফাটিয়ে দেয় পাকা বাড়ির যাত্রীনিবাসের দেওয়াল, বজ্রপাতের সময় দাঁড়িয়ে ছিলেন বাসস্ট্যান্ডের যাত্রী নিবাসের বাড়িতে,বাস যাত্রীরা কম-বেশি প্রায় ১০-১২ জন বজ্রপাতের জেরে একটু হলেও আহত হন।
    বাঁকুড়া জেলায় একাধিক ব্লকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯জন।