নিজের চোখে কাছ থেকে দেখেছেন ব্রিটিশ শাসন এবং ভারত স্বাধীনের ৮০টি বছর, অনেক ইতিহাসের সাক্ষী জয়পুরের কমলা দেবী।

Bangla circle news

ভারত স্বাধীনের ৮০ বছর ও ইংরেজ আমলের কুড়ি বছর পার করে শতবর্ষের জীবনযাত্রায় নিজের চোখে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান দেখলেন কমলা দেবী।


আজ পর্যন্ত ভালোবাসা ও আশীর্বাদে গৌরবময় এক যাত্রা সাক্ষী থাকল জয়পুরের মানুষ। বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা কমলাদেবী মাত্র ৯ বছর বয়সে বিবাহ হয়ে শ্রীধরপুর গ্রামে এসেছিলেন তখন থেকেই কমলার পথ চলা।


দেখে এসেছেন নিজের চোখে ইংরেজ শাসনের ২০ বছর এবং ভারত স্বাধীনের আশিটি বছর। এই ১০০ বছরে কত কি না ইতিহাসের সাক্ষী, তাই তার ১০০ বছর পূর্তি উপলক্ষে তার তিন সন্তান ও মেয়ে জামাই নাতি নাতনি সকলে মিলে আয়োজন করেন কমলা দেবীর শতবর্ষ পূর্তি উদযাপন।


আর এই উদযাপনের দিনে সকলকে এক বিশেষ বার্তা দিতে এই অভিনব উদ্যোগ বলেই জানান কমলাদেবীর ছোট সন্তান।
যেমন পৃথিবীর বুকে সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে ঠিক তেমনি তাদেরকেও বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আর সেই দায়িত্বই কাজে নিয়েছেন কমলা দেবীর নাতনীরা। বাড়িতেই অসহায় প্রাণীদের ও সন্তানদের মতো লালন পালন করে চলেছেন তারা। এক কথায় বলতে গেলে কমলা দেবীর আদর্শেই তারা অনুপ্রাণিত হয়েই তাদের এই উদ্যোগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *