Category: রাজ্য

  • বছরের প্রথম দিনে কপাল পুরল হোটেল মালিকের,অগ্নিকাণ্ডের জেরে বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে পুড়ে ছাই।

    বছরের প্রথম দিনে কপাল পুরল হোটেল মালিকের,অগ্নিকাণ্ডের জেরে বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে পুড়ে ছাই।

    সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরের এক বিলাসবহুল হোটেলে
    নিজস্ব প্রতিনিধ:-
    বাংলা নববর্ষের প্রথম দিনেই ভোরের আলো ফুটতে না ফুটতেই আগুনে পুড়ে ছাই বিলাসবহুল হোটেল ঘটনা আজ শনিবার বাঁকুড়ার শহরের লালবাজার এলাকার বিলাসবহুল ঐ হোটেলের বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে খবর, এদিন ঐ হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    হোটেল মালিক সন্টু দত্ত বলেন, শর্ট শার্কিট থেকেই এই দূর্ঘটনা ঘটেছে। আনুমানিক ৫০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন হোটেল রুম গুলি কিভাবে রক্ষা করা যায় সেটাই বড় বিষয় বলে তিনি জানান।

    বাঁকুড়া দমকল বিভাগের ওসি অভয় চৌধুরী বলেন, সম্ভবত শর্টশার্কিট থেকেই এই দূর্ঘটনা ঘটেছে। ভোর সাড়ে পাঁচটা থেকে তাঁরা এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন বলেও জানান।

  • দক্ষিণেশ্বর,কালিঘাট মন্দিরের মতোই বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরেও দেখা মিলল ভক্তসমাগম।

    দক্ষিণেশ্বর,কালিঘাট মন্দিরের মতোই বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরেও দেখা মিলল ভক্তসমাগম।

    আজ পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। এই নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে রাজ্যজুড়ে সকল মন্দিরগুলিতে ভিড় ভক্তদের‌। দক্ষিণেশ্বর,কালিঘাট মন্দিরের মতোই বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরেও দেখা মিলল ভক্তসমাগম। বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে এবং পরিবারের মঙ্গলকামনার্থে সকাল থেকেই বক্রেশ্বর মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। বক্রেশ্বর মন্দিরে সেবাইত ও পুরোহিত জানিয়েছেন,প্রচন্ড দাবদাহ থাকায় প্রতিবছরের তুলনায় এবছর ভক্তদের ভিড় অনেকটাই কম ।সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়তে বাড়তে সেই ভিড় কমে আসছে। নতুন বছরের এই পবিত্র দিনটিতে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বক্রেশ্বর ধাম শিব মন্দির, দেবী মহিষাসুরমর্দিনী দূর্গা মন্দির এবং ক্ষেত্রপাল বটুক ভৈরবের মন্দির এই তিনটি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা আরতির বিশেষ আয়োজন এবং ভোগেরও বিশেষ আয়োজন করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। পুরনো খারাপ স্মৃতিকে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুনকে বরণ করে নিল বক্রেশ্বরবাসী।

    বক্কেশ্বর থেকে মোহাম্মদ ফিরোজ রিপোর্ট বীরভূম

  • নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে নোটিশ লাগালো বিশ্বভারতী।।

    নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে নোটিশ লাগালো বিশ্বভারতী।।

    নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে নোটিশ লাগালো বিশ্বভারতী।।

    শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে উচ্ছেদের নোটিশ লাগালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ অর্মত্য সেন ১৩ডেসিবেল জমি দখল করে রেখেছেন। ১৯শে এপ্রিল অমর্ত্য সেনের জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করা আছে নোটিশে। উল্লেখ্য বিশ্বভারতী ১৩ ডিসিবেল জমি দখল করে আছেন অমর্ত্য সেন। সেই কারণে জমি ফেরত চেয়ে তিনবার নোটিশ পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই অবস্থায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী অমর্ত্য সেনের নামে ১.৩৪ জমি সম্পূর্ণ রেকর্ড করে দেয় বোলপুর ভূমি সংস্কার দপ্তর। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের আইনি পদক্ষেপ এর জন্য হুঁশিয়ারি দেন অমর্ত্য সেনকে। যদিও এই মুহূর্তে তিনি এখন বিদেশে আছেন।

    কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

  • ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে উষ্ণতার পারদ

    ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে উষ্ণতার পারদ

    ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে উষ্ণতার পারদ

    তন্ময় নন্দী, ঝাড়গ্রাম

    আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ। আজ বাংলার নববর্ষ আজ এখানকার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই। বৃষ্টির সম্ভাবনা নেই, প্রবল গরমে নাজেহাল মানুষ। একদিকে চড়া রোদ আর অন্যদিকে গরমের তীব্র সাঁড়াশি আক্রমনে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। ঝাড়গ্রামে গতকালও তাপমাত্রা ৪১° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কমে যাচ্ছে। রাস্তাঘাট প্রায় শুনসান বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আরো বাড়বে, বইতে পারে লু, তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে। প্রচন্ড গরমের ফলে জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না। আবার খুব প্রয়োজন ছাড়া একে বারে কেউ আসছেন বাড়ির বাইরে। যতই বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। প্রচণ্ড গরমে মানুষ কাহিল হয়ে পড়ছেন। প্রচন্ড গরমের ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্ক মানুষরা। তাপমাত্রা আরো ৫ ডিগ্রি বেশি হতে পারে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। যেভাবে গরম বাড়ছে তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

  • স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেয়ার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের,

    স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেয়ার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের,

    স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার কম দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের,

    শুধু খাবার কম দেয়ায় নয়, একে বারে নিম্ন মানের খাবার সহ স্কুলের গাছ বিক্রি,একাধিক দুর্নীতির অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ঘটনায় তোলপাড় এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলে খালি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
    গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার থেকে শুরু করে খাবার কম দেয়া সহ একাধিক দুর্নীতি সাথে যুক্ত স্কুলের হেড মাস্টারমশাই বারবার অভিযোগ জানালেও কোন কর্ণপাতই করেনি এই মাস্টার মশাই। তাই স্কুল খোলা মাত্রই কয়েক শতাধিক গ্রামবাসী ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
    সকাল থেকেই এই ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় জয়পুর থানার পুলিশ জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং ওই স্কুলের প্রধান শিক্ষককে উদ্ধার করে, জয়পুর থানায় নিয়ে আসে বলেই জানতে পারা যায় তবে কি কারণে এমন ঘটনা কেনই বা এই ঘটনা ঘটলো কি বলছেন এলাকার মানুষ কি বলছেন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং প্রধান শিক্ষক চলুন শোনাবো আপনাদের।
    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • শোকজ এর জবাব দিতে বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, লাড্ডু বিলি করে প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের।

    শোকজ এর জবাব দিতে বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, লাড্ডু বিলি করে প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের

    শোকজ এর জবাব দিতে বাঁকুড়ায় ঢাক বাজিয়ে, লাড্ডু বিলি করে প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের

    রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া

    লক্ষাধিক শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ভাবের নিয়োগ,অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ, বকেয়া সহ প্রাপ্য ডি,এ এর দাবিতে ১০ ই মার্চ ধর্মঘটে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের শোকজের জবাব দিতে ও আন্দোলনকারীদের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী অপমানজনক উক্তির প্রতিবাদে ধিক্কার জানাতে বাঁকুড়ায় মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে শুরু করে মিছিল শেষ হয় বি,আই অফিসে। মঙ্গলবার বিকালে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে ঢাক-ঢোল সহযোগে মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দপ্তরে গিয়ে ‘শোকজে’র উত্তরের কপি জমা দেন। তার পর সকলে মিলে মিষ্টি মুখ করেন, বিলি করা হয় লাড্ডু।

    সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শিক্ষক প্রাণকৃষ্ণ মল্লিক বলেন, ‘আমরা কোন রকম ভয় পাইনা’। আন্দোলন আমাদের চলবে। জেলার আনুমানিক ১৪০০ শিক্ষক শোকজের জবাব দিয়েছেন বলে তিনি জানান। চোর আক্ষা দেওয়া বিষয়ে তিনি বলেন এটা অত্যন্ত নিন্দা জনক।

    অতসী ঘোষাল নামে এক শিক্ষিকা বলেন, কোন সরকারি কর্মচারী, শিক্ষক ভয় পাইনি, তারা 10 তারিখে আন্দোলন করেছেন। তার পরিপ্রেক্ষিতে সরকার যা করার করছে আমরাও যা করার করব। আমরা কিন্তু একটুও ভয় পায়নি। চোর আখ্যা দেওয়া বিষয়ে তিনি বলেন, যে যেমন মানুষ সে তো তেমনি বলবে। সেই মুহূর্তে খারাপ লাগলেও পরবর্তী অবস্থায় বুঝে গেছি কিছু কিছু মানুষের কথা ধরতে নেই। ধরলে কিন্তু ভালো থাকা যায় না। তার প্রতিবাদেয় আমরা এখানে এসেছি।

  • ৫ই এপ্রিল দিল্লি যাত্রার প্রস্তুতি বাঁকুড়া জেলা শ্রমিক সংগঠনের।

    ৫ই এপ্রিল দিল্লি যাত্রার প্রস্তুতি বাঁকুড়া জেলা শ্রমিক সংগঠনের।

    সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পার্লামেন্ট অভিযান তথা দিল্লী অভিযানের তার প্রতি সংহতি জানিয়ে আজ সকালে বাঁকুড়া কেরাণীবাঁধ এলাকায় প্রচারে সামিল

    বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের নেতৃত্বে এলাকার মুটিয়া শ্রমিকেরা। দিল্লী অভিযানের দাবী তোলা হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে ও সব বেকারের কাজের ব্যাবস্থা করতে হবে, নুন্যতম মজুরি মাসে ২৬,০০০/- টাকা ও ষাটোর্ধ যে কোন গরীবের মাসে নুন্যতম পেনশন ১০,০০০/- টাকা দিতে হবে, ব্যাঙ্ক-বীমা-রেল-প্রতিরক্ষা সহ সমস্ত সরকারী সংস্থা বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিক স্বার্থ হরণকারী ৪টি শ্রম কোড ও জনস্বার্থবিরোধী বিদ্যুত আইন,২০২২ বাতিল করতে হবে, এমএনরেগা প্রকল্পে বছরে ২০০দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে, কৃষককে ফসলের লাভজনক দর দিতে হবে ও কৃষি ঋণ মুকুব করতে হবে, সকলের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও দাবী তোলা হয়েছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের ওপর থেকে অতিরিক্ত কেন্দ্রীয় শুল্ক প্রত্যাহার করতে হবে। – এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিআইটিইউ’র নেতা প্রতীপ মুখার্জী, ভৃগুরাম কর্মকার, ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস প্রমুখ।

  • রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে পথ অবরোধ

    রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে পথ অবরোধ

    রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মীদের

    বাঁকুড়া–রঞ্জিত কুন্ডু:- রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে জেলায় জেলায় অশান্তির প্রতিবাদে বাঁকুড়া জেলায় প্রবল বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা। গত দুইদিন ধরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির বাতাবরন সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবঙ্গ রাজ্যে জুড়ে। এরই প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হচ্ছে বিজেপি নেতা কর্মীরা। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তো কোথাও চলছে পথ অবরোধ করে বিক্ষোভ,দিকে দিকে বিক্ষোভে উত্তপ্ত হয়েছে সারা বাংলা। আজ বিকেলে বাঁকুড়ার কোতুলপুরের চৌরাস্তাতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। সেখানে সম্মিলিত হয়ে প্রবল বিক্ষোভ দেখান তাঁরা,এমনকি পুলিশের সামনেও চলে বিক্ষোভ।বেশ কিছুক্ষণ ধরে চলে পথ অবরোধ তার যেরে ক্ষণিকের জন্য অবরুদ্ধ হয় যান চলাচল।বিক্ষোভকারীদের দাবী সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হচ্ছে বিভিন্ন জেলা। আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে এই অশান্তি বন্ধ না করা হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

    বিজেপির এই ধরনের কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস,কোতুলপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী জানান,বিজেপি দু চারজন কর্মীদের নিয়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছি,তারা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছে,মমতা ব্যানার্জি যে উন্নয়ন করে তা তাদের সহ্য হচ্ছে না।

  • ডেবরার রামপুরা খালের ওপর হুড়মুড়িয়ে ধসল বহু প্রাচীন ব্রিজ !

    ডেবরার রামপুরা খালের ওপর হুড়মুড়িয়ে ধসল বহু প্রাচীন ব্রিজ !

    ডেবরার রামপুরা খালের ওপর হুড়মুড়িয়ে ধসল বহু প্রাচীন ব্রিজ !

    নিজস্ব প্রতিনিধি:-*

    এই ব্রিজ বহু প্রাচীন। এলাকার বাসিন্দা দাশু গুছাইত বলেন, “১৯৮০-৮৫ সালে এই ব্রিজ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে এর কোনও কাজ হয়নি। আমরা বিডিও, জেলা পরিষদ- কাউকে জানাতে বাদ রাখিনি। লিখিত অভিযোগও করি। সরকারের দৃষ্টি আকর্ষন করতে চেয়েছিলাম আমরা। কারণ, এই ব্রিজ সাত-আটটা গ্রামের যোগাযোগের পথ। এমনকী পিংলারও কিছু মানুষ এই ব্রিজ ব্যবহার করেন।” এলাকার লোকজন জানান, তাঁরা সতর্কতামূলকভাবে যান চলাচল বন্ধ রাখারও উদ্যোগ নেন।অভিযোগ, তারপরও কিছু ভারী গাড়ি অন্ধকারে যাতায়াত করত। সকালেও যেত তারা। এরপরই রবিবার ঘটে বিপত্তি। মুরগির খাবার নিয়ে একটি গাড়ি যাচ্ছিল, তাতেই এই ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, এই ব্রিজ ব্যবহার করতে না পারলে এতগুলো গ্রামের ক্ষতি। শরীর খারাপ হলে কোনও রোগীর যাওয়ার পথটুকুও বন্ধ। খুব দ্রুত যেন নতুন ব্রিজ তৈরি হয়। নাহলে তাঁদের জীবনের ঝুঁকি দ্বিগুন হয়ে যাবে। ঘটতে পারে দুর্ঘটনাও।রবিবার সকাল ৯টা ১০টা নাগাদ গাড়ি যাচ্ছিল, সেই সময় পুরো হুড়মুড় করে ভেঙে পড়ে।”এ নিয়ে ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেন, “শুনেছি এরকম ঘটনা ঘটেছে। ইরিগেশনের তৈরি করা ব্রিজ এটা। বহু পুরনো। মানুষের যাতে এখন কোনও সমস্যা না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে ব্লক ও অঞ্চলের তরফে সারাই করিয়ে দিচ্ছি। আজই সেটা হচ্ছে। স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান হয় তার জন্য সেচ দফতরকেও জানিয়ে রাখছি।”

  • দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন এলেন বাঁকুড়ার রায়পুরে জেলা শাসক কে রাধিকা আয়ার

    দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন এলেন বাঁকুড়ার রায়পুরে জেলা শাসক কে রাধিকা আয়ার

    দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন এলেন বাঁকুড়ার রায়পুরে জেলা শাসক কে রাধিকা আয়ার

    তন্ময় নন্দী,রাইপুর,বাঁকুড়া

    ১লা এপ্রিল শনিবার সারা রাজ্যে ষষ্ঠবারের জন্য শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। এবার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে বুথ বুথে। মূলত সাধারণ মানুষের কাছে সরকারি পরিসেবা পৌঁছে দিতেই এবার বুথে বুথ এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ রাইপুর ব্লকের বনগড়াতে একটি মোবাইল ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে আসেন বাঁকুড়া শাসক কে রাধিকা আইয়ার। তিনি এসেই সরকারি আধিকারিকদের কাছে খোঁজ নেন
    সাধারণ মানুষ সব ধরণের সরকারী পরিষেবা পাচ্ছেন কিনা এবং যদি কোনো সাধারণ মানুষ কোনো পরিষেবা না পেয়ে থাকে সেগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কথা বললেন।

    এছাড়া ও উপস্থিত ছিলেন মহকুমা শাসক স্নেহা বন্দোপাধায়, রাইপুরের বিডিও রঞ্জন সর্দার, রাইপুরের এডিএ তথাগত নাথ।

    সাধারণ মানুষের অভিযোগ তারা এর আগেও দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নথিপত্র জমা দিলেও এখনো পর্যন্ত সেভাবে সুবিধা প্রাপ্ত হননি। তাই তারা আবারো জমা দিতে এসেছেন কিছু সুবিধা পাওয়ার আশায়।