Category: রাজ্য

  • সবই উপরওয়ালার দয়া, একসাথে চার চারটি সন্তানের জন্ম দিয়ে নজির হাওড়ার গৃহবধূর

    সবই উপরওয়ালার দয়া, একসাথে চার চারটি সন্তানের জন্ম দিয়ে নজির হাওড়ার গৃহবধূর

    সবই উপরওয়ালার দয়া বলে দাবি পরিবারের।

    জানা যায় হাওড়ার বাগনানের গৃহবধূ একরাত্রে একসাথে চার চারটি সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন তিনি।
    সুস্থ রয়েছে মা ও সদ্যোজাত সন্তানেরা।
    সূত্রে খবর জানা যায় সাত মাসের অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ব্যাগনানের এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে ভর্তি হতে শুরু করেন চিকিৎসা, বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকেরা দেখেন এক জটিল ও স্পর্শকাতর ডেলিভারি, পেটে রয়েছে চার চারটি সন্তান।

    সেইমতো তারা শুরু করেন চিকিৎসা, চিকিৎসকদের তত্ত্বাবধানে রাত্রেই জন্মদিল চার চারটি শিশু তাও আবার কোন অস্ত্রোপচার ছাড়াই নরমাল ডেলিভারি করান চিকিৎসকেরা।
    তবে নার্সিংহোমের চিকিৎসকেরা জানান এই ডেলিভারি করানোটা চিকিৎসকদের কাছে এটা ছিল এক প্রকার চ্যালেঞ্জিং এর মত। সেইমতো তারা চিকিৎসা শুরু করেন আর তাতেই মেলে সাফল্য। সুস্থ রয়েছে মা ও চার নবজাতক সন্তান।


    তবে বাড়ির লোক জানান সবই উপরওয়ালার দয়ায় তাদের চার চারটি সন্তান এসেছে বাড়িতে খুশি সকলে। সকলেই সুস্থ আছে তবে একসাথে একাধিক সন্তান কিভাবে তারা লালন পালন করবেন খেয়াল কিভাবে শরীরে খেয়াল রাখবেন কিভাবে সেই নিয়ে একটু হলেও সমস্যা হবে বলে মনে করছেন ।


    তবে সকলের স্বাস্থ্য খেয়াল রাখবেন বলেই জানান বাড়ির লোক, তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত বলেই জানান।

  • দুষ্টুর দুষ্টুমি দেখবে এবার সারাদেশ, আগেই দেখেছে জেলার মানুষ এবার দেখবে তথা রাজ্য ও দেশের মানুষ।

    দুষ্টুর দুষ্টুমি দেখবে এবার সারাদেশ, আগেই দেখেছে জেলার মানুষ এবার দেখবে তথা রাজ্য ও দেশের মানুষ।

    কষ্ট করলে যে কেষ্ট মেলে আর ধৈর্যের ফল যে মিষ্টি হয়, তা আরো একবার প্রমাণ করে দিল বাঁকুড়ার ইন্দাসের ছেলে শ্যামাপদ মল্লিক ওরফে দুষ্টু।


    এবার জেলা পেরিয়ে সারা রাজ্যের মানুষ দুষ্টুর দুষ্টুমি দেখবে অর্থাৎ দু পায়ের জাদু দেখবে ফুটবলপ্রেমী দর্শকেরা।
    এবার বাঁকুড়ার ঘরের ছেলের টালিগঞ্জ অগ্রগামী টি এ এফ সি ফুটবল ক্লাবের খেলার সুযোগ পেল শ্যামাপদ, খুশির হওয়া ইন্দাস জুড়ে।
    ছোট থেকেই হারিয়েছে বাবাকে অনেক কষ্ট করে সংসারের হাল ধরেছে মা, নিজেও অনেক কষ্ট করে বড় হয়েছেন। খেলাটা শুরু ছিল স্কুল জীবনে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে।
    অনেক কষ্টের মধ্যে বড় হলেই হাল ছাড়েনি তিনি চালিয়ে গেছেন খেলা ধুলা।


    খেলা ছিল তার কাছে নেশার মত, কেউ ফুটবল খেলতে দেখলেই নেমে পড়তো মাঠে, আর খেলোয়ার হিসেবে এতটাই নাম অর্জন করেছিল এলাকায় যে মাঠেই যে দলের হয়ে খেলতে যেতেন দর্শকের মন কেড়ে নিতেন এলাকায় ভালই নাম রয়েছে দুষ্টুর।
    তার প্রমাণ তার বাড়িতে সারি সারি ভাবে সাজানো ট্রফি মেডেল সবই রয়েছে,তার কাছে। কিন্তু বাঁকুড়া জেলার মানুষের কাছে খেলোয়ার হিসাবে নাম অর্জন করলেও সেরকমভাবে সুযোগ পায়নি নামিদামি কলকাতার নামকরা ফুটবল ক্লাবে।


    কিন্তু ইন্দাস ব্লকের ইন্দাস ফিটনেস গ্রুপ ফুটবল কোচিং সেন্টার তারাই যোগাযোগ করেন কলকাতার নামিদামি ক্লাবে, সেখান থেকেই যোগাযোগ হয়ে চান্স পেল টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে, অর্থাৎ টি এ এফসিতে নিজেকে একটা প্রতিষ্ঠিত ফুটবল ক্লাবে জায়গা করে নেওয়ায় বা সুযোগ পাওয়ায় যেমন খুশি তেমনি ঠিক ততটাই খুশি ইন্দাস ফিটনেস গ্রুপের প্রতিটি সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ।
    আর ইন্দাস বিধানসভার মধ্যে এত সুন্দর একজন খেলোয়াড় কলকাতার ক্লাবে খেলতে যাবে তাকে সম্বর্ধনা জানাবে না বিজেপি বিধায়ক নির্মল ধারা, তা কখনো হয়।

    ছুটে গেলেন তার বাড়িতে দিলেন সমবর্ধনা দাঁড়ালেন পাশে উত্তরীয় ও ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করলেন তাকে। আগামী দিনে আরো বড় হোক দুষ্টু আরো নামিদামি ক্লাবে খেলে আগামী দিনে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক শ্যামাপদ মল্লিক এটাই ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন।
    মাত্র 29 বছর বয়সে ইন্দাসের যুবকের এই সাফল্যে খুশি আপামোর সাধারণ মানুষ, কি জানাচ্ছেন শ্যামাপদ মল্লিক ওরফে ইন্দাস এলাকার দুষ্টু ।

    তিনি জানান ছোট থেকেই অনেক কষ্ট করে মানুষ মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। বাবা মারা গেছে বেশ কয়েক বছর হল। মা কোনদিনই বাধা যায়নি খেলাধুলা বন্ধ করতে।

    সহযোগিতা করেছে সকলে খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়ে এক জেলা থেকে আরেক জেলা তবে এত বড় মাপের ক্লাবের সুযোগ পাওয়ায় তিনি খুশি ধন্যবাদ জানান উনার পাশে দাঁড়ানো বিজেপির বিধায়ক নির্মল ধারা কে তিনি যে পাশে দাঁড়িয়েছেন এতেই খুশি। তিনি চান আরো অনেকে এভাবেই ওর পাশে দাঁড়াক। এই বিষয়ে কি বলছেন নির্মল ধারা তা বিস্তারিত দেখতে এই ভিডিওটি অবশ্যই দেখুন।।

  • রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের।

    রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের।

    আদালতের নির্দেশ সত্ত্বেও ডিএ দেওয়া নিয়ে কর্ণপাত করেনি রাজ্য সরকার, আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের। কিন্তু কেন প্রস্তুতি নিচ্ছে দেখুন।


    সরকারি কর্মচারী সংগঠন চাইছে সুপ্রিম কোর্ট খোলার পর ১৪ জুলাই এই মামলার শুনানি হোক,কিন্তু সব কিছুই নির্ভর করছে আদালত এবং বিচারপতিদের সূচির উপর। আগামী অগস্ট মাসের ৪ তারিখে ডিএ সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে।


    শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ ডিএ দেয়নি রাজ্য সরকার। এই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি শুরু করে দিল সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। জানা যায় গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বলে, ছ’সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, না হলে আইনানুরূপ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু পেরিয়ে গেল সময়সীমা, সময়সীমা পেরোনোর পর রাজ্য সরকার শীর্ষ আদালতে জানায়, তাদের এখন আর্থিক সঙ্কট রয়েছে তাই তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য আরও সময় প্রয়োজন আমাদেরকে সেই সময় দেয়া হোক বলেই আবেদন করেন।

    তার সাথে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় নবান্ন। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত।

    সময়সীমা শেষ হওয়ার পরেই শুক্রবার গভীর রাতে মুখ্যসচিব মনোজ পন্থকে একটি ইমেল পাঠায় ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নবান্ন সূত্রে খবর, ওই মেলে লেখা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে তারা রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবে।

    ডিএ সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। তাই নিয়মানুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও সাত দিন সময় দিয়েছিলাম।

    কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। আমরা সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছি বলেই জানান।

  • কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে আন্দোলনের ঝাজ বাড়ালো বিজেপি, জেলা জুড়ে পথ অবরোধ ও বিক্ষোভে নেতাকর্মীরা

    কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে আন্দোলনের ঝাজ বাড়ালো বিজেপি, জেলা জুড়ে পথ অবরোধ ও বিক্ষোভে নেতাকর্মীরা

    কসবা কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

    বাঁকুড়া:- গতকাল কলকাতায় কসবা কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এর প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে বঙ্গ বিজেপির শিবির। বাঁকুড়া জেলাতেও অন্যথা হয়নি।আজ বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ধলডাঙ্গা মোড়ে জাতীড় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা।

    এদিন সন্ধ্যায় বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এতে সমবেত হয় বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে সেখানেই চলে পথ অবরোধ। প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ চলার জেরে স্তব্ধ হয় যান চলাচল। পরে সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ থেকে সরে আসেন বিজেপি কর্মীরা।

    বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা জানান, যেভাবে পশ্চিমবাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে তার তীব্র ধিক্কার জানায়।এর যদি একটা সুষ্ঠ সমাধান বা বিহীত না হয় পরবর্তীতে সারা পশ্চিমবাংলার স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

  • বর্ষা শুরু হতেই বাঁকুড়ার জয়পুর জঙ্গলের গাছের আড়ালে লুকোচুরি চাতকের, মিষ্টি সুরে গাইছে গান।

    বর্ষা শুরু হতেই বাঁকুড়ার জয়পুর জঙ্গলের গাছের আড়ালে লুকোচুরি চাতকের, মিষ্টি সুরে গাইছে গান।

    *ছবি লেখা-রঞ্জিত কুন্ডু*


    এই পাখি সচরাচর সারা বছর জয়পুর জঙ্গলে খুব একটা দেখা যায় না। কেবলমাত্র বর্ষা শুরুতেই প্রচুর পরিমাণে দেখা যায়।
    চাতকের বৈজ্ঞানিক নামের অর্থ জ্যাকোবিনের-চেঁচানো পাখি (পাকড়া পাপিয়া, পাপিয়া, জ্যাকোবিন কোকিল, এবং পাইড ক্রেস্টেড কোকিল উইকিপিডিয়া।


    এই পাখিটির বাংলা নাম চাতক, ইংরেজি নাম Jacobin cuckoo বা Pied cuckoo এবং বৈজ্ঞানিক নাম Clamator jacobinus। এটি Cuculidae (কুকুলিডি) গোত্রের একটি পাখি Wikipedia। চাতক পাখি সাধারণত বৃষ্টির জল পান করে থাকে, তাই একে “ভক্ত পাখি” বা “বৃষ্টির জল পানকারী পাখি” হিসেবেও অনেকে চিনে থাকে ।


    পর্যন্ত; সাবসাহারান আফ্রিকার দক্ষিণ থেকে তাঞ্জানিয়া ও জাম্বিয়া থেকে উত্তর পশ্চিম ভারত, নেপাল, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত বিস্তৃত। কখনও কখনও হিমালয়ের পাদদেশে তিব্বতেও দেখা যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে আসে গ্রীষ্মকালীন পরিযায়ী হিসেবে।

    কিন্তু বর্ষার শুরুতেই সেই পাখির দেখা ভিন্ন বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। কান পাতলেই চাতকের চেঁচামেচিতে ভরে উঠেছে জঙ্গল। যেমন মিষ্টি সুর ঠিক তেমনটাই দেখতে মাথায় ঝুটুন কালুই সাদা রং। মনের আনন্দে গাছের এডাল থেকে ওডাল ডানা মেলে উড়ে বেড়াচ্ছে সারা জঙ্গলে। তবে এই পাখি সম্ভবত লাজুক প্রকৃতির বলেই মনে করা হচ্ছে।

  • সুপ্রিম নির্দেশে হাতে রাজ্য সরকারের মাত্র দুদিন, এখনো জারি হয়নি নির্দেশিকা, আপনার DA আপনি পাবেন তো?

    সুপ্রিম নির্দেশে হাতে রাজ্য সরকারের মাত্র দুদিন, এখনো জারি হয়নি নির্দেশিকা, আপনার DA আপনি পাবেন তো?

    হাজার হাজার কোটি টাকার ঋণ দিয়েছে আর বি আই। সুপ্রিম নির্দেশে হাতে সময় দুদিন পাবেন তো আপনার হকের DA


    হাতে দু’দিন থাকলেও এখনও জারি হয়নি নির্দেশিকা, মিলবে তো বকেয়া ডিএ?

    সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা।

    শীর্ষ আদালতের নির্দেশ মতো আর দু’দিনের মধ‍্যে রাজ‍্যকে সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা। কিন্তু, এখনও পর্যন্ত নবান্ন বা অর্থ দফতর থেকে কোনও নির্দেশিকা জারি হয়নি। যদিও প্রশাসনের একটি সূত্র জানিয়েছিল এই নির্দেশ

    মডিফিকেশনের জন‍্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত ছুটির কারণে বন্ধ থাকায় সেই আবেদন এখনও তালিকায় ওঠেনি। বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা শোনা যাচ্ছিল। রাজ্য সরকার এই আর্জি জানাবে বলে সূত্রের খবর ছিল। সূত্রের খবর, আদালত যে নির্দেশ দিয়েছে, তার কয়েকটি ক্ষেত্রে সুষ্পষ্ট ব্যাখ্যা চেয়েই আবেদন করতে চাইছিল রাজ্য। তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দেওয়ার বিষয়েও তোড়জোড় শুরু করে নবান্ন।

    কয়েক হাজার কোটির ঋণ দিয়েছে RBI, হাতে দু’দিন থাকলেও এখনও জারি হয়নি নির্দেশিকা, মিলবে তো বকেয়া ডিএ?

    সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা।

    শীর্ষ আদালতের নির্দেশ মতো আর দু’দিনের মধ‍্যে রাজ‍্যকে সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা। কিন্তু, এখনও পর্যন্ত নবান্ন বা অর্থ দফতর থেকে কোনও নির্দেশিকা জারি হয়নি। যদিও প্রশাসনের একটি সূত্র জানিয়েছিল এই নির্দেশ মডিফিকেশনের জন‍্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত ছুটির কারণে বন্ধ থাকায় সেই আবেদন এখনও তালিকায় ওঠেনি। বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা শোনা যাচ্ছিল। রাজ্য সরকার এই আর্জি জানাবে বলে সূত্রের খবর ছিল। সূত্রের খবর, আদালত যে নির্দেশ দিয়েছে, তার কয়েকটি ক্ষেত্রে সুষ্পষ্ট ব্যাখ্যা চেয়েই আবেদন করতে চাইছিল রাজ্য। তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দেওয়ার বিষয়েও তোড়জোড় শুরু করে নবান্ন।

    একটি সূত্র জানাচ্ছে, ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ কর্মচারীদের দিয়ে বাকি ২০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হবে। যদিও এ ভাবে দিলে শীর্ষ আদালতের অবমাননা হবে কি না সেটাও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু নির্দেশিকা জারি না হওয়ায় কর্মচারীদের মনে এখনও সংশয় রয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ২৭ জুনের মধ‍্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। ১৫ জুনের মধ‍্যে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছিল। কিন্তু হয়নি। তাই শেষ পর্যন্ত খাতায় টাকা জমা না হওয়ায় নিশ্চিন্ত হতে পারছেন না সরকারি কর্মচারীরা। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়। 

    রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে গেলে দরকার ১০ হাজার কোটি টাকা। ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশ দিলে এখন দরকার প্রায় সাড়ে ৭ হাজার কোটি। সূত্রের খবর, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, খুব সম্ভবত ডিএ মেটাতেই এই ঋণ নিয়েছে সরকার। যদিও তা মনে করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলছেন, “এরকম কোনও সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয় না।

    একটা গুজব ছড়ানো হয়েছে। সরকারের তো লোন নেওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী তো নিজেই ফেসবুকে লিখলেন রাজ্যের আর্থিক অবস্থা ভাল। সেখানে ১০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য ঋণ কেন নিতে হবে? তার কিসের প্রয়োজন?” যদিও নির্দিষ্ট সময়সীমার মধ্যে লোন না মিললে তাঁরা আদালত অবমাননার মামলা করবেন বলেও জানিয়েছেন। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। 

  • বাঁকুড়ার দারকেশ্বর নদীতে তলিয়ে গেল তিন স্কুল পড়ুয়া, স্কুল চলাকালীন কিভাবে গেল ছাত্ররা উঠেছে প্রশ্ন।

    বাঁকুড়ার দারকেশ্বর নদীতে তলিয়ে গেল তিন স্কুল পড়ুয়া, স্কুল চলাকালীন কিভাবে গেল ছাত্ররা উঠেছে প্রশ্ন।

    বাঁকুড়ায় নদীতে তলিয়ে গেল তিন স্কুলছাত্র, প্রশ্ন স্কুল চলাকালিন বাইরে যাওয়া নিয়ে।

    বিষ্ণুপুর থানার সুভাষপল্লী থেকে ষাঁড়েশ্বর যাওয়ার দ্বারকেশ্বর নদীঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় তলিয়ে গেল নবম শ্রেণির তিন ছাত্র। সোমবার দুপুর প্রায় ১.৩০ নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলের তিন ছাত্র সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র ও অর্ক দীপ দাস নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যেকের বাড়ি বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায়।

    প্রাথমিক সূত্র অনুযায়ী, ছাত্ররা স্কুল ড্রেস পরিহিত অবস্থাতেই নদীর ঘাটে যায়। স্কুল চলাকালীন সময়ে তারা কীভাবে বাইরে বেরিয়ে এলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, তারা সম্ভবত নদীর জলে নামতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়। অনেকে বলছেন, জল দেখতে বা ছবি তুলতেই তারা নদীর ধারে গিয়েছিল।

    ঘটনাস্থলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধারকাজে নেমেছে বিষ্ণুপুর মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এই দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

    বাইট:


    1) মৌসুমি চৌধুরী (সায়ন চ্যাটার্জির দিদা)
    2) চঞ্চল চ্যাটার্জি (সায়ন চ্যাটার্জির বাবা)
    3) সঞ্জয় গিরি (স্থানীয় বাসিন্দা)

  • তৃণমূলের জয়ের আনন্দে সকেট বোমায় প্রাণ কারলো দশ বছরের নাবালিকার ।

    তৃণমূলের জয়ের আনন্দে সকেট বোমায় প্রাণ কারলো দশ বছরের নাবালিকার ।

    উপনির্বাচনের ফল প্রকাশের দিনই ভয়াবহ ঘটনা কালীগঞ্জে, তুমুল বোমাবাজি! মৃত্যু ১০ বছরের নাবালিকার

    কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু ১০ বছরের নাবালিকার। ভোট পরবর্তী হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন (১০)। অভিযোগ ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


    কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result) ছিল। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। শেষমেশ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই বড় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷
    নির্বাচন কমিশন এখনও সরকারি ভাবে ফল ঘোষণা না করলেও কালীগঞ্জ কৃষ্ণনগরের

    তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ থেকে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন৷

    কালীগঞ্জে জয়ের জন্য দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কালীগঞ্জে ভোট গণনা সম্পন্ন হয়েছে৷ কিন্তু তারই মাঝে ঘটে গেল ভয়াবহ ঘটনা।

  • ৪৮ ঘণ্টার বৃষ্টিতে জলের তলায় জয়পুরের মুড়ি শিল্প, কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকরা।

    ৪৮ ঘণ্টার বৃষ্টিতে জলের তলায় জয়পুরের মুড়ি শিল্প, কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকরা।

    বৃষ্টির জলে ভাসল মুড়িভাজা কল, জলে ডুবে মুরি, ও মুড়ির চাল, বৃষ্টির জমা জলে গলে গেল বস্তা বস্তা নুন। এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর সোলদা এলাকায়।


    টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা,বাদ নেই জয়পুর ব্লক।
    প্রায় ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪২ মিলিমিটার। আর যার জেলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি।
    খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির নড়বড়ে মাটির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়স্থলে।


    তারই মধ্যে বাঁকুড়ার জয়পুর ব্লক এর সোলদা গ্রামের বোষ্টমবাগান এলাকায় একটি মুড়ি ভাজা কলের ভয়াবহ চিত্র। দীর্ঘদিনের জলনিকাসিনালা ছিল এলাকায় বর্তমানে মাটি ফেলে বুঝিয়া ফেলা হয় নালা যার জেরে জলমগ্ন হয়ে পড়ছে এলাকা, তলিয়ে যাচ্ছে মুড়ি ভাজা কল।


    জল নিকাশি নালার ব্যবস্থা না থাকায় রাস্তার বৃষ্টির জল গড়িয়ে ঢুকে পড়ে মুড়ির কলে। একদিকে যেমন বন্ধ মুড়ির কল, তেমনই হয়েছে লোকসান। জলেতে ভেসে গেছে বস্তা বস্তা মুড়ি মুড়ির চাল ও নুন বস্তা। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে বলে জানান মুড়ি কলের মালিক।


    বারবার পঞ্চায়েতকে বলেও ব্যবস্থা হয়নি জল নিকাশী নালার, এর পর বন্ধের মুখে মুড়ির কল, কাজ হারানোর আশঙ্কায় কুড়ি জন শ্রমিক। তবে এই বিষয়ে সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান কে প্রশ্ন করলে তিনি জানান দ্রুত জল নিকাশি নালার ব্যবস্থা হবে তবে স্থানীয় জমির মালিক যারা রয়েছে তারা বাধার সৃষ্টি করছে কারণ চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকে গেলে জমির ফসল হবে না,এই টালবাহানায় এতদিন হয়নি।

    নিকাশি নালার কিভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাই করছেন বলেই জানান প্রধান।
    কি জানাচ্ছেন তিনি চলুন শোনাবো আপনাদের।

  • বর্ধমান থেকে বীরভূমে গাঁজা পাচার করতে গিয়ে বীরভূম জেলা পুলিশের জালে গ্রেফতার পাঁচ পাচারকারী,উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা ও নগদ টাকা।

    বর্ধমান থেকে বীরভূমে গাঁজা পাচার করতে গিয়ে বীরভূম জেলা পুলিশের জালে গ্রেফতার পাঁচ পাচারকারী,উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা ও নগদ টাকা।

    পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বীরভূমের ইলামবাজার থানার পুলিশ।।

    ঘটনায় রিলেটেড পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা।

    কলকাতার নম্বর প্লেট লাগানো একটি চারচাকা গাড়ি করে গাঁজা নিয়ে বর্ধমান পেরিয়ে বীরভূমের দিকে আসছিল পাঁচজন। গোপন সূত্রে খবর যায় বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে। বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তড়িঘড়ি পুলিশের একটি দল গঠন করে। সেখানে ইলামবাজার থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক বোলপুর, বোলপুরের সার্কেল ইন্সপেক্টর। পুলিশের এই স্পেশাল টিম নাকা চেকিং করে সন্দেহভাজন একটি চারচাকা গাড়ি আটক করে। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।

    বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা। ঘটনায় রিলেটেড পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ একলক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাঁজা পাচারের ব্যবহৃত চারচাকা গাড়িটি। এদিন ধৃত পাঁচজনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।।

    ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডল এর রিপোর্ট বীরভূম।।