Category: রাজ্য

  • সাত সকালে এক গৃহ বধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধ, আর এই মৃতদেহ উদ্ধারকে গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

    সাত সকালে এক গৃহ বধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধ, আর এই মৃতদেহ উদ্ধারকে গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

    সাত সকালে এক গৃহ বধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধ, আর এই মৃতদেহ উদ্ধারকে গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
    কোতুলপুর ব্লকের মদনমোহন পুর এলাকায় এক গৃহবধূকে খুনের অভিযোগে তোলপাড় এলাকা।
    ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওই গৃহবধূর বাড়ির লোকের,
    জানা যায় বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মদনমোহন পুর গৌর কলোনী এলাকার মাঠে এক গৃহবধূকে খুন করে পুকুর পাড়ে পরে থাকতে দেখেন এলাকার স্থানীয় মানুষজন ,খবর দেওয়া হয় কোতুলপুর থানায়, কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুতদার সাথে ওই এলাকায় গিয়ে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
    তবে ওই মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকের অভিযোগ তাদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পুকুরপাড়ে ফেলিয়ে দিয়েছে। তবে কে বা কারা করেছে জানা নেই পুলিশের কাছে অনুরোধ করেন যাতে করে উপযুক্ত দোষী কঠিন তম শাস্তি পায়। কি বলছেন বাড়ির লোক সব আপনাদের।

  • আচমকাই বাঁকুড়ার জয়পুর জঙ্গলে মারুতি ভ্যানে আগুন, দাউ দাউ করে জ্বলছে মারুতি ভ্যান।

    আচমকাই বাঁকুড়ার জয়পুর জঙ্গলে মারুতি ভ্যানে আগুন, দাউ দাউ করে জ্বলছে মারুতি ভ্যান।

    Bankura…

    আচমকাই বাঁকুড়ার জয়পুর জঙ্গলে মারুতি ভ্যানে আগুন, দাউ দাউ করে জ্বলছে মারুতি ভ্যান। পুড়ে ছাই মারতি ওমনি ভেন ,তবে হতাহতের কোন খবর নেই।
    জানা যায় বাঁকুড়া থেকে পোস্ট অফিসের চিঠি কাগজপত্র নিয়ে আসছিল জয়পুর দিকে সেই সময় হঠাৎই শসার্কিট থেকে আগুন লেগে যায় এমনটাই জানান ওই গাড়ির চালক। তবে কিভাবে লাগলো আগুন তা তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর আজ সকালের দিকে বাঁকুড়ার দিক থেকে ছুটে আস একটি মারুতি ভ্যান আচমকায় গাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা, সাথে সাথে ড্রাইভারকে বলা মাত্রই গাড়ি দাঁড় করিয়ে দেন ড্রাইভার। কোনক্রমে কাগজপত্র কিছু বার করতে পারলেও তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি কাগজপত্রের। তবে গাড়িটি পুড়ে ছাই, গাড়ির কিছু অবশিষ্ট আর কিছুই নেই মাথায় হাত গাড়ি চালকের। গাড়ির ড্রাইভার তিনি বলেন প্রতিদিন পোস্ট অফিসের মালপত্র প্রতিদিনের মতোই তিনি নিয়ে আসছিলেন হটাৎ আগুন লেগে যায় কোনক্রমে তিনি কিছু কাগজপত্র বার করতে পারলেও কিছু অবশিষ্ট রয়ে যায় গাড়ির ভেতরে,অনেক চেষ্টা করেও তিনি বার করতে পারেননি দাউ দাউ করে আগুন জ্বলে যায়। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যান জয়পুর থানার পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে পুড়ে ছাই মারুতি ভ্যান। কি বলছেন গাড়ির চালক চলুন শোনাবো আপনাদের।

    বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট

  • ময়নাপুর অঞ্চল 30 তম বর্ষের কৃষি মেলায় গান গেয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বি এল আর ও শুভেন্দু বিশ্বাস

    ময়নাপুর অঞ্চল 30 তম বর্ষের কৃষি মেলায় গান গেয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বি এল আর ও শুভেন্দু বিশ্বাস

    ময়নাপুর অঞ্চল 30 তম বর্ষের কৃষি মেলায় গান গেয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বি এল আর ও শুভেন্দু বিশ্বাস। সংগীত প্রেমী দর্শক ভর্তি মাঠে নাচতা হু গাতা হু গানে দর্শকদের নাচিয়ে দিলেন দর্শকদের।
    প্রতিবছর জয়পুর উৎসবে আসলেও এ বছরে মঞ্চ দেখতে পাওয়া যায়নি, দর্শকদের মন খারাপ ছিল তবে ময়নাপুর কৃষী মেলায় মঞ্চে গান গাইতে দেখে খুশি সকলে। জয়পুর মেলার প্রথম বর্ষ শুরু করার তৎকালীন জয়পুর বিএলারও শুভেন্দু বিশ্বাস, এর ভূমিকাও ছিল অপরিসীম। তাই তাকে প্রতিবছর আমন্ত্রণ করা হয় তবে এই বছরে তাকে আর দেখতে পাওয়া যায়নি মঞ্চে। এই বছরে ময়নাপুর অঞ্চল কৃষি মেলায় বাঁকুড়া জেলার সংগীত শিল্পী সভাপতি কুমার ইসলামের মঞ্চে তাকে আবারও নতুন করে দেখতে পাওয়ায় খুশি জয়পুরের মানুষ তবে এবার বি এল আর ও আধিকারিক হিসাবে না একেবারে সংগীতশিল্পীর ভূমিকা।
    ময়নাপুর অঞ্চল কৃষি মেলা, তিন দিন ধরে চলে আসছে। হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে এই মেলা ।
    এই কৃষি মেলায় প্রদর্শনী হিসাবে লক্ষ্য করা গেল বহু অন্নদাতা কৃষকের তাদের পরিশ্রমের ফল তাদের শ্রেষ্ঠ ফসল তারা এই মেলায় প্রদর্শনী হিসাবে দর্শকদের দেখানোর জন্য উপহার হিসাবে এই মেলা কমিটির সাজিয়ে রেখেছেন ।
    প্রাইজও রয়েছে এই অন্নদাতা কৃষকদের জন্য সেই ব্যবস্থা করেছেন কৃষি মেলা কমিটি ।দেখুন সেই ছবি কি বলছেন ময়নাপুর অঞ্চল সভাপতি ও জয়পুর ব্লক বর্তমান গায়ক শুভেন্দু বিশ্বাস।

  • লাগাতার হাতির আতঙ্ক তো ছিলই বাঁকুড়ার জয়পুরে,তার উপর সকাল থেকেই বৃষ্টিতে নাজেহাল কৃষকেরা।

    লাগাতার হাতির আতঙ্ক তো ছিলই বাঁকুড়ার জয়পুরে,তার উপর সকাল থেকেই বৃষ্টিতে নাজেহাল কৃষকেরা।

    একদিকে সকাল থেকেই চলছে অঝোর ঝড়ে বৃষ্টি তার সাথে ঘন কুয়াশার দাপট জেলায়, তার উপর বাঁকুড়া জয়পুর জঙ্গলে হাতির ভয়। এ দুইয়ের আতঙ্কে নাজেহাল কৃষকেরা।
    বাঁকুড়ায় একদিকে লাগাতার হাতির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি অন্যদিকে প্রচন্ড বৃষ্টি। জেঠ আলু পোখরাজ পেপসি সুপার সিক্স জ্যোতি চন্দ্রমুখী সহ আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি, নাজেহাল কৃষকেরা।
    হাজার হাজার টাকা খরচা করে লাগিয়েছেন আলু একবার নয় দুই দুবার, এর আগে অতিবৃষ্টিতে নষ্ট করেছিল চাষের আলু লাগানো অবস্থায়, সেই আলু ভেঙ্গে আবারো রোপন করেছিল আলু, আবার সেই আলুতে ব্যাঘাত ঘটালো বৃষ্টি।
    আবহাওয়ার খামখেয়ালী পোনায় মরণফাঁদে কৃষকেরা।
    কিভাবে চালাবেন সংসার কিভাবে শোধ হবে দেনা, একই বৃষ্টিতে রক্ষে নেই বাঁকুড়ার মানুষদের তার উপর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হাতির আতঙ্ক। প্রায় দিনই হাতির আনাগোনা, একবার পশ্চিম মেদিনীপুর থেকে জয়পুর জঙ্গল আবার অন্যদিকে সোনামুখীর জঙ্গল থেকে জয়পুর জঙ্গল। অনবরত হাতির আনাগোনা জয়পুর জঙ্গলে, যদিও একবার ফরেস্টের চোখকে ফাঁকি দিয়ে নষ্ট করছে জমির ফসল আলু। আজ আবার সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, এই দুইয়ের আতঙ্কে রয়েছেন জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। আবারো আজ ভোরে প্রবেশ করেছে হাতীর দল, একই বৃষ্টিতে রক্ষে নেই তার উপর হাতির দলের প্রবেশ জয়পুরে। নাজেহাল জঙ্গল লাগবো গ্রামের মানুষ।

  • ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বি এস এ স্টেডিয়ামে।

    ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বি এস এ স্টেডিয়ামে।

    ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বি এস এ স্টেডিয়ামে।
    ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্টেডিয়াম জুড়ে সাজো সাজো রব আজ সকাল থেকে, স্টেডিয়ামের উপচে পড়া দর্শকের ভিড়ে সকলের উপস্থিতিতে ঘড়ির কাটায় ঠিক নটার সময় ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভ উদ্বোধন। উদ্বোধন করলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, সাথে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার আরাধ্যক্ষ সুপ্রকাশ দাস, সাথে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের আইসি, অতনু সাঁতরা।
    প্যারেড কমান্ডার বিশ্বনাথ শাহানা, সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ট্রাফিক পুলিশ শহ পুলিশের একাধিক আধিকারিক ।
    ভারতের জাতীয় সংগীতের পাশাপাশি তিন রাউন্ড গ্রান ফায়ার করাহয় তারপরেই চলে প্যারেড, প্যারেড শেষে একাধিক ব্লকের ট্যাবল পদর্শনী করা হয়। অভিবাদন বহন করেন বিষ্ণুপুর মহকুমা শাসক ও মহাকুমার পুলিশ আধিকার।
    তারপরে চলে একাধিক স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
    সকাল থেকে এমনই দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি।
    আজকের দিনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিষ্ণুপুর মহকুমা শাসক কি অভিবাসন দিলেন চলুন শোনাবো আপনাদের।

  • কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।

    কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।

    কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।
    গান ফায়ার এর মধ্য দিয়ে শুরু হল ম্যারাথন দৌড় উদ্বোধন করলেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র। শুরু হলো সপ্তম তম জয়পুর মেলা। আজ সকালে, জয়পুর ব্লকের রাজগ্রাম বাস স্ট্যান্ড থেকে পুরুষ দের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা,ও বাঘা জোল বাস স্ট্যান্ড থেকে মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় শেষ হয় জয়পুর হাই স্কুল মাঠে।
    আজ ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই ভোটার দিবসে জয়পুর ব্লক প্রশাসনের জাতীয় ভোটার দিবস পালনে অভিনব উদ্যোগ দেখল জয়পুর ব্লকের মানুষ। হালকা আকাশী কালারের ড্রেস পড়ে শয়ে শয়ে পুরুষ ও মহিলারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম হন আরামবাগের যুবক সাহেব অধিকারী প্রতিবছরই তিনি এই দৌড় প্রতিযোগিতায় ডাক পান অংশগ্রহণ করার জন্য। তিনি এসেছিলেন এবং প্রথম পুরস্কার জিতে নিয়ে যান।
    মহিলা প্রথম হন কোতুলপুর ব্লকের সিয়াস শ্রীরামপুরের কন্যা বৃষ্টি সেন। পুরস্কার তুলে দেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট, ৫০০০ টাকার চেক ও সাথে ট্রফি।
    ও সাহেবের হাতে প্রথম পুরস্কার তুলে দেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র।
    তবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক অন্য চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রামনারায়ণ পাল, উনাকে দীর্ঘ রাজগ্রাম থেকে জয়পুর পর্যন্ত দৌড়াতে দেখা যায় সাথে ছিলেন একাধিক কর্মীরা।
    ওনার এই প্রতিভাকে কুর্নিশ জানান জয়পুর ব্লকের মানুষ যে সারাদিন অতি ব্যস্ত থাকার পরেও তিনি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে সকলকে দেখিয়ে দিলেন তিনি সারাদিন ব্লক সামাললেও কোন দিক দিয়ে তিনি কম যান না কোথায় বলে না যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।
    তেনার এই প্রতিভাকে দেখে ওনাকেও পুরস্কৃত করা হয় জয়পুর ব্লক এর পক্ষ থেকে।

  • ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ,

    ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ,

    ভিনরাজ্যে কাজ থেকে বাড়ি ফিরাই কাল হলো, টুসু পড়বে বাড়ি ফিরেই পথদুর্ঘটনায় কেরেনিল প্রাণ, আর এই ঘটনা কে কেন্দ্র করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসীর সহ স্থানীয়দের।

    ঘটনা সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের বছর ২৩-র বাপ্পা বাউরী ভীনরাজ্যে কাজ থেকে টুসু পরব উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি এসেছিল । টুসু উৎসবের আগের দিন গভীর রাতে গ্রামীন সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাপ্পা বাউরি নামের এক যুবকের । ঘটনাস্থল থেকে ঘাতক গাড়ি টি পালিয়ে যায় ।
    যে কারণেই গ্রামবাসীরা বেলিয়াতোড় বিষ্ণুপুর গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । স্থানীয়দের অভিযোগ , বাপ্পা বাউরির পরিবারের অবস্থা ভালো নয় , যে কারণেই তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে । অবিলম্বে ঘাতক গাড়িটিকে আটক করে অভিযুক্তকে করা শাস্তি দিতে হবে । রাস্তার ওপর স্পিড বেকার লাগাতে হবে । স্থানীয়দের আরো অভিযোগ এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় , বারংবার এই দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র নিরাপত্তার গাফিলতির জন্যই দাবি স্থানীয় বাসিন্দাদের । প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসীরা যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।

  • কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের, বিজেপির বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে।

    কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের, বিজেপির বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে।

    কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের,
    রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

    আর এই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির কতুলপুর মন্ডলে সংখ্যালঘু সভাপতি এরশাদ খান সহ একাধিক ব্যক্তির।
    শুধু তাই নয়, যোগদানের পাশাপাশি এক ফোনে এমএলএ কে বলুন তিনটি মোবাইল নাম্বার দিয়েছেন কোতুলপুর বিধানসভার মানুষকে, বিধায়ক হরকলী প্রতিহার।
    বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র যুব নেতা দেবাংশু ভট্টাচার্জ মন্ত্রী বিরবাহা হাসদা প্রতিমন্ত্রী জোসনা মান্ডি ও সুজাতা মন্ডল সহ জেলা সভাপতি ও কোতুলপুর বিধানসভার এম এল এ বিষ্ণুপুর এম এল এ তনময় ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
    মাত্র দুদিন আগে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহিনী মোহন ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার কাছে এসেও তিনি জনসভা করতে পারলেন না ।
    কিন্তু কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করা এমএলএ কে আক্রমণ করতে তিনি ছাড়েননি,
    তিনি নাকি বালির টাকা ঠিক ঠাক পারছিলেন না তাই তিনি যোগদান করেছেন তৃণমূলে,এমনই তিনি মন্তব্য করেন সাথে তৃণমূলকেও একাধিক ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা।
    সেই আক্রমণের জল ঢালতে পাল্টা তৃণমূলের বিজয়া সম্মেলনে অনুষ্ঠান কোতুলপুর হাইস্কুল মাঠে। আর এই মাঠেই ছাত্র যুব নেতা দেবাংশুর মুখে বিরোধী দলনেতা সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন, আক্রমণ করেন বিরবাহা হাস দাও সকলের মুখে একটাই নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    একদিকে সদ্য দল বদলু নেতা হরকালি প্রতিহার ঠিক তেমনি জেলা সভাপতি থেকে জেলা সভানেত্রী সকলের মুখে, বিরোধী দলনেতাকে আক্রমণ করার পাশাপাশি বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ তাকেও আক্রমণ করতে ছারলেন না সকলে, সামনেই লোকসভার ভোট, আর বেশি দেরি নেই ,তারই মধ্যে একে অপরের পায়ে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিল বিজেপি তৃণমূল।
    এখন দেখার বিষয়, বিজেপি তৃণমূলের নেতারা একে অপরের গাঁয়ে কাঁদাচূড়া ছুরি করলেও কাদের দৌড় কতটা বিধানসভার ভোট দেবতারা কাদের দলকে ভোট দিয়ে জেতায় সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

    বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

  • এই গ্রামের মানুষ ১২৫ বছর ধরে কেন গজ লক্ষ্মীর পূজা করে আসছেন জানেন দেখুন প্রতিবেদন

    এই গ্রামের মানুষ ১২৫ বছর ধরে কেন গজ লক্ষ্মীর পূজা করে আসছেন জানেন দেখুন প্রতিবেদন

    এভাবেও লক্ষ্মী পূজা হয়, আমরা জানি লক্ষ্মীর বাহন পেঁচা এখানে কোন পেঁচা নয় একেবারে স্বয়ং গজরাজ, এক-দুই-তিন…এভাবে কেটে গিয়েছে ১২৫ টি বছর।
    আর ঐ সময়কালের আগে গজরাজের আক্রমণের হাত থেকে জমির ফসল বাঁচাতে গঙ্গাজলঘাটির জঙ্গল লাগোয়া রামকানালী গ্রামে কোজাগরী লক্ষী পুজোর দিন শুরু হয়েছিল ‘গজ লক্ষী’র পুজো। সেকারণেই এখানে চিরাচরিত পেঁচা থাকলেও দেবী লক্ষী গজরাজ অর্থাৎ হাতির পিঠে উপবিষ্টা। জঙ্গল লাগোয়া কৃষি প্রধান এই গ্রামে প্রায়শই ঢুকে পড়ে হাতির দল। জমির ফসল বাঁচাতে হিমশিম অবস্থা ঐ গ্রামের মানুষের। ১২৫ বছর আগে দেবী লক্ষী ও হাতিকে একই সঙ্গে তুষ্ট করতে ‘গজ লক্ষী’র আরাধণা শুরু। বর্তমানে স্থায়ী মন্দির নির্মাণ করে এই পূজো হচ্ছে বলে গ্রামের মানুষ জানিয়েছেন।

    এই এলাকা মূলতঃ কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু ঐ চাষের জমিতে হাতির উপদ্রব বরাবর। তবে মাঠে ধান পাকার মরশুমে হাতিদের উপদ্রব বেশী দেখা যায়। সেকারণেই গজরাজের আক্রমণ থেকে ফসল বাঁচাতে গজ লক্ষীর পুজা। প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিসর্জনে সিঁদুর খেলার রীতিও চালু আছে এই গ্রামে।

    বাইট:
    1) দিলীপ শীট (গ্রামবাসী)
    2) অনুপমা শীট (গ্রামবাসী)
    3) শিউলী শীট (গ্রামবাসী)

  • বিগব্রেকিংসাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই

    বিগব্রেকিংসাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই

    বিগব্রেকিং
    সাত সকালে দ্রুত গতিতে যাওয়া চার চাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো দুজন গুরুতর আহত আরো দুই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু দুইজনের । আহত আরো দুইজন, দুই জনের অবস্থা আশঙ্কাজনক ভর্তি হাসপাতালে ।
    ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারে।

    https://youtu.be/pHz5IVrE-h4

    স্থানীয় সূত্রে খবর, ইলামবাজার থেকে বোলপুর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে টোটো গাড়িতে, তারপর সাইকেল ও বাইক আরোহী কে।
    এই ঘটনাই ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল ও বাইক আরোহীর। আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক,হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগাই। পরে ইলামবাজার থানার পুলিশ আসে। পুলিশ এসে দুর্ঘটনায় জখম ও নিহতদের হাসপাতালে পাঠায়। বীরভূমের ইলামবাজারে পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

    বীরভূম ইলামবাজার থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।