
বকেয়া ডিএর ৮৫% মেটাতে চায় রাজ্য! ১০০% দিতে পারব না আর্জি সুপ্রিম কোর্টে!

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর ১০০ শতাংশই মিটিয়ে দিতে হবে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে এই বিষয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।
বুধবার সেই রিপোর্টই জমা দেওয়া হয়েছে।

বকেয়া মহার্ঘ ভাতার ১০০ শতাংশ নয়, ৮৫ শতাংশ মেটাতে চায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে। বাকি ১৫ শতাংশের ছাড় চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে। রাজ্য জানিয়েছে, মোট চার কিস্তিতে ২০২৮ সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে পুরো ১০০ শতাংশ মেটানো সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝার কথা উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। রাজ্য জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা দিতে হবে। চার কিস্তিতে তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রথম কিস্তির টাকা ২০২৬ সালের জুলাই মাসে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।


Leave a Reply