
মালদা: অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতুয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটোচালকদের একাংশের। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের।

অটো চালকদের একাংশের অভিযোগ তাদের কাছ থেকে প্রতিদিন দশ টাকা করে তোলা নেওয়া হয়। এবং তা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটো চালককে দুশো টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন।
যদিও ইউনিয়নের সম্পাদক বলেন কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে।

ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন কোনরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেফতার করবে।
আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে।


Leave a Reply